এক রাতেই জামালপুর-কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও এলাকাবাসী
📅 June 11, 2026 | 3:07 AM
👤 admin
👁 10 views
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সোমবার মধ্যরাতের পর থেকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তের অন্তত আটটি স্থানে এ ধরনের ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, দাঁতভাঙা, মুল্লারচর, ইজলামারি, খেয়ারচর, পাথরেরচর, বাঘারচর, ঝাউডাঙা এবং সাতানীপাড়া বিওপির বিপরীতবর্তী সীমান্ত এলাকাগুলোতে বিএসএফ একাধিক দলে বিভক্ত হয়ে লোকজনকে বাংলাদেশের ভেতরে পাঠানোর চেষ্টা করে। এসব স্থানের মধ্যে বিভিন্ন সীমান্ত পিলারের সংলগ্ন চর ও গ্রামীণ অঞ্চলও অন্তর্ভুক্ত ছিল।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও এ বিষয়ে সচেতন ভূমিকা পালন করছেন। বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত নজরদারির কারণে পুশ-ইনের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।